ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আজ শাহরাস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আজ শাহরাস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমজাদ হোসেন, শাহরাস্তি, চাঁদপুর মহোদয় এর নেতৃত্বে শাহরাস্তি উপজেলাধীন কালিয়াপাড়া বাজারের পশ্চিমে পল্লী বিদ্যুৎ ভবনের পশ্চিমপাশে সমিতি মাঠে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জনৈক ১। মোঃ রেজাউল করিম (সুমন) ২। এনামুল হক নাদিম নামের দুই ব্যক্তিকে গাঁজা সেবনরত নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে তাদের দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইনের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে ১০০০/টাকা করে মোট ২০০০/- টাকা অর্থদণ্ড ও ০৭ (সাত) দিন করে দুইজনকে মোট ১৪ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অত্র মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম ও সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

#আইনঅমান্যকারীদেরবিরুদ্ধেমোবাইলকোর্টের____অভিযানঅব্যাহতথাকবে।

Don`t copy text!