ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুরের ইন্তেকাল

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৮, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রকি চন্দ্র সাহা

​শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুর এবং শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীপুর মিয়াজী বাড়ির বাসিন্দা, আলী আশ্রাফ মিয়াজীর জ্যেষ্ঠ পুত্র শফিউল্লাহ মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

​শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​মরহুম শফিউল্লাহ মিয়াজী বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন এবং চাকরি জীবন শেষে অবসরে যান। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

​তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

​আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন— আমিন।

Don`t copy text!