ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেডিল্যাব হসপিটালে আবারো আলোচিত সেই সার্জন ডা. আরিফ

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৮, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রকি চন্দ্র সাহা, শাহরাস্তি প্রতিনিধি

​৮ কেজি ২০০ গ্রাম ও ৩ কেজি ওজনের দুটি টিউমার অপসারণের পর এবার আবারও ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের আরেকটি বিশাল টিউমার অপসারণ করেছেন চাঁদপুরের শাহরাস্তির আলোচিত সার্জন ডা. মো. আরিফ উল হাসান

​শুক্রবার (৭ আগস্ট) উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে ৩৬ বছর বয়সী এক নারীর পেটে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচার চালিয়ে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের ওই নারী দীর্ঘ তিন মাস ধরে পেটে ফোলাভাব ও তীব্র ব্যথায় ভুগছিলেন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয় এবং চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

​শুক্রবার বিকেলে পরিচালিত এই জটিল অস্ত্রোপচারে ডা. আরিফ উল হাসানকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখিডা. মোহাম্মদ জিলানী। এছাড়া অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা

​অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

​ডা. মো. আরিফ উল হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। তিনি আরও জানান, বিভিন্ন কারণে এর আগেও ওই নারীর পেটে চারবার অস্ত্রোপচার হয়েছিল, যা ছিল তাঁর জীবনের পঞ্চম অপারেশন।

​উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেছিলেন ডা. আরিফ উল হাসান। পরবর্তীতে চলতি বছরের জুন মাসে একই হসপিটালে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করেন তিনি। সর্বশেষ ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের এই টিউমার অপসারণের ঘটনাটি তাঁর চিকিৎসা ক্যারিয়ারের ধারাবাহিকতায় আরেকটি বড় সাফল্য।

​এর পাশাপাশি, ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই সফলভাবে বের করার ঘটনাতেও দেশজুড়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন এই চিকিৎসক।

Don`t copy text!