চাঁদপুর প্রতিনিধি,
শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ এক জনকে আটক করে পুলিশ। শাহরাস্তি মডেল থানার পুলিশের এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিঠুন দাস, এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ, এএসআই (নিঃ) মোঃ এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ১০/০৪/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউপিস্থ ০৬ নং ওয়ার্ড হোসেনপুর সাকিনের কালিয়াপাড়া টু কচুয়া রোডস্থ হোসেনপুর বাজার বিসমিল্লাহ্ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া রবিউল (২২), সাং- হোসেনপুর (হাজী বাড়ী), ০৬ নং ওয়ার্ড, টামটা উত্তর ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার ,এফআইআর নং-৭, তারিখ- ১০ এপ্রিল, ২০২৬; জি আর নং-৭৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

