ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পুলিশের সাঁড়াশি অভিযান: মাদক ব্যবসায়ীসহ ৬ আসামি গ্রেফতার

প্রতিবেদক
majedur
জুন ৮, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

মোসাদ্দেক হোসেন জুয়েল, শাহরাস্তি প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে পরিচালিত পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ জুন) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন একজন জিআর পরোয়ানাভুক্ত আসামি, একজন মাদক ব্যবসায়ী, তিনজন নিয়মিত মামলার আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার একজন আসামি। এ সময় মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-০৪/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি জয়নাল আবেদীন সাগর (২২)কে গ্রেফতার করা হয়। একই দিনে চুরি মামলার তদন্তে মোর্শেদ আলম নাহিদ (২৪) ও আব্দুল কাদের (২০)কে আটক করা হয়।

অন্যদিকে, চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান (৩০)কে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলার আরেক আসামি আব্দুর রহিম সুজন (৩৭)কেও আটক করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

Don`t copy text!