উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
পুলিশ সুপারের তত্বাবধানে ডিবির অভিযানে ডাকাতি কাজে ব্যাবহৃত সরঞ্জাম সহ দুইজন ডাকাত গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
২২-১০-২০২৬ তারিখ রাত আনুমানিক ২.১৫ ঘটিকায় একদল অজ্ঞাতনামা ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড়ে অবস্থিত জনৈক ফাত্তা ইসলাম সেতুর অটো চার্জারের গ্যারেজের পিছনের ইটের ওয়াল ভেংগে গ্যারেজের ভিতোর প্রবেশ করে। গ্যারেজে থাকা বাদির ভাইকে রশি দিয়ে বেধে ফেলে।
এর পর ভয়ভীতি দেখিয়ে গ্যারেজে থাকা দুইটা অটোরিকশা, ভ্যান ডাকাতি করে নিয়ে যায়। ঘটনা জানার পরপরি আমি পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করি এবং সদর থানা এবং ডিবিকে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার নির্দেশনা প্রদান করি।
এসংক্রান্তে আগেই শাহজাহান একজন সন্দিগ্ধ ডাকাত কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত মূল হোতা ও প্রধান ডাকাতকে সনাক্ত করা হয়। ১৫-১১-২৬ দিন রাত গাইবান্দা জেলার বিভিন্ন থানায় অভিযান করে সাঘাটা থানা এলাকা থেকে ভোর রাতে ডাকাত ১। মনোয়ার হোসেন মিন্টু(৩৫) পিতা মৃত আ: মমিন গ্রাম রামভদ্রপুর থানা জেলা নওগাঁ কে অপর ডাকাত ১। আমিনুর (৪৫) পিতা আ: খালেক গ্রাম গাছ বাড়ি থানা সাঘাটা জেলা গাইবান্ধা এর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এসময় ডাকাত আমিনুরের বাড়ি হতে ডাকাতি কাজে ব্যাবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়। ডাকাতির সরঞ্জাম গুলি হল :হেক্সা ব্লেড দুইটা, তালা কাটার কাজে ব্যাবহৃত চাইনিজ কাটার একটা, একটা ধারালো রামদা ,
একটা ধারালো ছুরি, একটি একধার বিশিষ্ট সিনথেটিক/প্লাস্টিকের হাতলযুক্ত ষ্টীলের ফলাযুক্ত ছুরি, একটি দা, ছুরি
চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ, এবং রশি জব্দ করা হয়। ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

