ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

প্রতিবেদক
admin
নভেম্বর ১৬, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, আরব আমিরাত প্রতিনিধি,

আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন চার নারী ও এক শিক্ষার্থী, উদ্যোক্তা মেলায় অংশ নিলেন প্রায় ৩০ নারী

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ প্রবাসী নারী সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব (BLC) UAE-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন মিলনমেলা, উদ্যোক্তা প্রদর্শনী ও সম্মাননা অনুষ্ঠান। এতে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অর্জন ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চার নারী ও একজন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ৩০ জন নবীন ও প্রবীণ নারী উদ্যোক্তা তাঁদের দেশীয় পণ্য ও নানা সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।

গত ১৪ নভেম্বর শনিবার আজমানের উম্ম আল মুমিনিন অ্যাসোসিয়েশনের হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

তানিয়া নোভা ও তন্বী সাবরিনের সাবলীল উপস্থাপনায় এবং সংগঠনের প্রেসিডেন্ট লাবন্য আদিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী বাইজুন নাহার চৌধুরী সিআইপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন আক্তার মাহাবুব সিআইপি ও রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন, সেক্রেটারি জেনারেল নাসরিন আক্তার এবং শেফালী আক্তার আঁখি সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশেষ অর্জন রাখা তরুণ শিক্ষার্থী শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকি তামরিনকে সম্মাননা প্রদান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত FWWMUN 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ডেলিগেট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় জুলি জাফর চৌধুরী, নারী উদ্যোক্তা মীনা কবীর, মমতাজ আইয়ুব ও নাজমান নাহার বুবলীকে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়লা রুবাইয়াত, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, নাজমান বুবলী, ইষিকা মাজাহার ও দিলশাদ আফরোজসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

এদিকে উদ্যোক্তা মেলায় প্রায় ৩০ জন নবীন ও প্রবীণ নারী উদ্যোক্তা দেশীয় খাবার, পোশাক এবং বিভিন্ন ধরনের পণ্য ও সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন। তাঁদের পণ্যের প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে প্রবাসে নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে BLC কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, মনোমুগ্ধকর নৃত্য ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে নারীদের পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সংহতি, উদ্যোক্তা উন্নয়ন এবং মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি প্রদানে বাংলাদেশ লেডিস ক্লাবের ভূমিকা আরও একবার তুলে ধরা হয়।

Don`t copy text!