ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে দাঁড়ানোর পর যা বললেন লিটন

প্রতিবেদক
admin
নভেম্বর ১৬, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স:

২২ রানে ৩ উইকেট হারিয়ে যখন কাঁপছিল বাংলাদেশ, তখন মনে হচ্ছিল আরও একটি ব্যাটিং বিপর্যয়ের দিন। কিন্তু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সেই ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্য এক রূপকথা লিখলেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই রেকর্ডের পর রেকর্ড গড়ে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান।

ষষ্ঠ উইকেটে হৃদয় ও লিটনের ঐতিহাসিক ২০০ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। এটি প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোরও। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের ফুলটসে এলবিডব্লিউ হওয়ার আগে ২২৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন হৃদয়, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যৌথভাবে (অপরজন মাহমুদুল হাসান জয়) বাংলাদেশির সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। দিন শেষে ৯২ রানে অপরাজিত আছেন লিটন দাস। ম্যাচ শেষে সম্প্রচারকের ক্যামেরায় কথা বলেন উইকেটরক্ষক এ ব্যাটার। তাওহীদের দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি। লিটন বলেন, ‘সে সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। সে দেখিয়েছে যে প্রচণ্ড শৃঙ্খলার (ডিসিপ্লিন) সাথে সে ব্যাট করতে পারে। যেভাবে ও ব্যাটিং করেছে, তা আমাকেও আরও বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে।’

নতুন বলে প্রোটিয়া পেসারদের সামলানো যে কতটা কঠিন ছিল, তা লিটনের কথায় স্পষ্ট। তিনি বলেন, ‘নতুন বলে ওরা সত্যিই খুব ভালো বোলিং করেছে। এই কন্ডিশনে নতুন বল খেলা আসলেই অনেক চ্যালেঞ্জিং। তবে বল পুরোনো হয়ে গেলে ব্যাটিং করা তুলনামূলক সহজ হয়ে যায়।’

লিটন জানান, জুটি গড়ার মূল মন্ত্র ছিল নিয়মিত স্ট্রাইক রোটেট করা এবং খারাপ বলগুলোকে কাজে লাগানো। তবে দ্বিতীয় নতুন বল মাত্র ৪ ওভার পুরোনো হওয়ায় সোমবার সকালে সতেজ প্রোটিয়া বোলারদের সামলানোই নতুন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি। নিজের চতুর্থ টেস্ট খেলতে নামা ২৫ বছর বয়সী তাওহীদ হৃদয় রয়েছেন স্বপ্নের ফর্মে। গত আগস্টে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ৩৫০ রানের পর, গত সপ্তাহেই সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অপরাজিত ২৪২ ও ৮২ রানের রেকর্ডগড়া ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকা সফরে আসেন তিনি

Don`t copy text!