ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকেরা, বন্ধ রয়েছে ৫৫ কারখানা

প্রতিবেদক
admin
নভেম্বর ১৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

সাভার-আশুলিয়ায়, প্রতিনিধি,

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, বন্ধ থাকা ৫৫টি কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বসে থাকেন। অন্যদিকে অধিকাংশ কারখানায় স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলেছে।

বন্ধ কারখানাগুলোর সামনে টাঙানো নোটিশে বলা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বসে আছেন। তবে বাকি কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা তাঁদের নজরে আসেনি।

এদিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

Don`t copy text!