ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদক
admin
নভেম্বর ২২, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

**সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:**

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে নতুন নেতৃত্ব পেয়েছে ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’। সম্প্রতি সংগঠনটির এক জরুরি সভায় নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ শিবলী আল সাদিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্।

নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এনাম হোসেন, সহ-সভাপতি নওশের আলম সুমন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাসেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, প্রচার সম্পাদক এস. এম. গিয়াস উদ্দীন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহিম উদ্দিন মুন্না।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মনির হোসেন। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফয়সল সিদ্দিকী ববি ও নাসিম উদ্দিন আকাশ।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষা, পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা জোরদার এবং বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি প্রশিক্ষণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সদস্যদের সাংবাদিকতাসংক্রান্ত দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

তারা আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের সচেতন করা, প্রবাসীদের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাও সংগঠনটির গুরুত্বপূর্ণ লক্ষ্য।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ঐক্য, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইকে একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত সকল বাংলাদেশি সাংবাদিকের সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন তাঁরা।

Don`t copy text!