ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঝাঁঝালো সুবাসের আড়ালে কোন বিষাদের ছায়া? হাতিয়ায় আকস্মিক অসুস্থ ২১ শিক্ষার্থী, আশঙ্কায় কাঁপছে অভিভাবকমন

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া প্রতিনিধি

​নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক ঝাঁঝালো গন্ধে আবারও ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাইরে পাঠানো হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন রহস্যজনক ঘটনার পুনরাবৃত্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

​সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন হঠাৎ করেই বেশ কয়েকজন শিক্ষার্থী একে একে অসুস্থ বোধ করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​শিক্ষক ও স্থানীয় লোকজনের দ্রুত সহযোগিতায় অসুস্থ ২১ শিক্ষার্থী এবং এক অভিভাবককে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

​শিক্ষার্থীদের স্বজনদের দাবি, বিদ্যালয় চত্বরে বা এর আশপাশে হঠাৎ ছড়িয়ে পড়া অতিরিক্ত ঝাঁঝালো গন্ধের আঘাতেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মুখ দিয়ে লালা বের হতে শুরু করলে তার অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। অবস্থার অবনতি ঘটায় তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাইরে স্থানান্তর করা হয়।

​সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

​এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, শিক্ষার্থীরা ঠিক কী কারণে বা কীসের গন্ধে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Don`t copy text!