ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় মসজিদের পুকুর দখল করে মার্কেট নির্মাণের পরিকল্পনার অভিযোগ, তদন্তের দাবি

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ২৯, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন
নোয়াখালী হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সিডিএসপি বাজারে হাজী মুকবুল আহমেদ জামে মসজিদের পুকুর দখল করে মার্কেট নির্মাণের পরিকল্পনার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতি আবুল কাশেম মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদের সম্পত্তির সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে অভিযোগকারীদের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিডিএসপি বাজার এলাকার হাজী মুকবুল আহমেদ জামে মসজিদের পুকুরটি ঘিরে এ বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, পুকুরটি দখল করে সেখানে মার্কেট নির্মাণের পরিকল্পনা করছেন মসজিদ কমিটির সভাপতি আবুল কাশেম মেম্বার।
তবে পুকুরটির জমির মালিকানা, রেকর্ড এবং প্রস্তাবিত মার্কেট নির্মাণের পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্ত জরুরি।
স্থানীয়দের দাবি, মসজিদের সম্পত্তি নিয়ে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পুকুরটির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং মসজিদের সম্পত্তি সুরক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। মুসল্লিদের দাবি
অভিযুক্ত আবুল কাশেম মেম্বার দীর্ঘ ৪০ বছর যাব এই মসজিদের সভাপতি, তিনি মসজিদের পুকুর মসজিদের নামে না নিয়ে মসজিদের টাকা দিয়ে নিজের নামে ক্রয় করেন।
এখন প্রশ্ন—মসজিদের পুকুরটির প্রকৃত মালিকানা কার, সেখানে মার্কেট নির্মাণের কোনো বৈধ অনুমোদন রয়েছে কি না এবং অভিযোগের সত্যতা কতটুকু? এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Don`t copy text!