ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে প্রস্তুত হাতিয়ার জেলেরা

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ২৯, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন নোয়াখালী হাতিয়া উপজেলা প্রতিনিধি,
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারিভাবে ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে। গত ৮অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা নোয়াখালীর উপক’লীয় অঞ্চলের জেলেরা যথাযথভাবে পালন করলেও সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ। এর পরে ও ২২ দিন বেকার থেকে এখন মাছ ধরার সূযোগ পেয়ে আনন্দ বিরাজ করছে মাছ ঘাট ও জেলে পল্লীতে। ইলিশের প্রজনন মৌসুমে বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে গত ৮অক্টোবর মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত দেশের সাগর ও নদ-নদীতে মাছ ধরার ওপর ২২দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে যৌথভাবে কাজ করে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌপুলিশ। এসময় বেশ কয়েকটি ট্রলার, জেলেকে আটক করা হয়, জব্দ করা হয় মাছ।
সবকিছু ভুলে ২৯ অক্টোবর মধ্যরাত থেকে মাছ ধরতে যাওয়ার শেষ মুহুর্ত্বের প্রস্তুতি নিচ্ছে উপক’লের জেলেরা। ঘাটে বসে জাল বুনা, ট্রলার, নৌকা মেরামত, কোল্ডস্টোর পরিষ্কারসহ প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। অনেকেই নিষেধাজ্ঞার এসময় পরিবারের সাথে কাটিয়ে ট্রলার-নৌকায় ফিরতে শুরু করেছেন। চলতি মৌসুমের ইলিশের খরা কাটিয়ে নিষেধাজ্ঞা পরবর্তী সময় তাদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ লাগবে এমন প্রত্যাশা জেলেদের। হাতিয়ার ২০ টি ঘাটের প্রায় একলাখ জেলে সর্বশেষ প্রস্তুতি নিয়ে ব্যাস্ত এখণ।
নিষেধাজ্ঞার সময় জেলেদের সহযোগিতা ও জেলে কার্ড হালনাগাদে কাজ চলমান রয়েছে। ২২ দিন অভিযানের পাাশাপাশি জেলেদের বিভিন্ন সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছেন বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।
সটঃ হারুন অর রশিদ (জেলা মৎস্য কর্মকর্তা, নোয়াখালী)

Don`t copy text!