তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
তেরখাদা উপজেলা হোমিও চিকিৎসকদের সঙ্গে ঔষধ প্রশাসনের এক মতবিনিময় সভা ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে স্থানীয় নূরানী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হোমিও পরিষদ তেরখাদা উপজেলা শাখার সভাপতি ডা. মো. ওবাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঔষধ প্রশাসনের উপপরিচালক আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাদ্দাম হোসেন। ডা. নাহিদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ডা. ফেরদাউস আলম, ডা. নিমাই মোহান্ত, ডা. যোবায়ের হোসেন ও ডা. মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা হোমিও চিকিৎসকদের বৈধ লাইসেন্স গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া চিকিৎসাসেবা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানানো হয়।

