ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো. হামিদুল ইসলাম

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

​দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিকল্পনা, নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের সুরক্ষা এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি, দায়িত্ব পালনের সময় বডি অর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলোর ওপর বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। জনগণের জানমাল ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, আরওআই পুলিশ লাইন্স মো. আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Don`t copy text!