ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এলএলবি-তে সাফল্য অর্জনে কচুয়ার সাংবাদিক মোঃ শাহ ইমরান খানের কৃতজ্ঞতা প্রকাশ

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২৬, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হারুনুর রশিদ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

​সম্প্রতি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব ল’ (এলএলবি) পাস কোর্স ২০২৩-এর ফাইনাল পরীক্ষায় ৩৮৮ নম্বর অর্জন করে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন কচুয়ার সাংবাদিক এবং কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য পৌর কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহ ইমরান খান।

​এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে মোঃ শাহ ইমরান খান বলেন, “আমার পরিবারের নিঃস্বার্থ সহযোগিতা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির ফলেই আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি।”

​তিনি আরও বলেন, “আমার এই অর্জনে যারা বিভিন্নভাবে সহযোগিতা, অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

​তার এই সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সবাই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেছেন।

Don`t copy text!