ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সিএনজির গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৮, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হারুনুর রশিদ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

​চাঁদপুরের কচুয়ায় সিএনজির বিশেষ গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা, একটি টাচ মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ হানিফ মিয়া (৪৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

​গত ৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কচুয়া থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ মমতাজ মিয়ার মুদি দোকানের সামনে সুবিদপুর থেকে শ্রীরামপুরগামী পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

​কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম, এএসআই শরীফ-১, এএসআই আবু হানিফ ও সঙ্গীয় ফোর্স এই অভিযান সফল করেন।

​গ্রেপ্তারকৃত মাদক কারবারি হানিফ মিয়া কুমিল্লার কোতোয়ালি থানার (কুমিল্লা সদর দক্ষিণ) ফুলতলী গ্রামের (মধ্যপাড়া, ৮ নম্বর ওয়ার্ড, গালিয়ারা ইউনিয়ন) মৃত আবুল কাশেম প্রকাশ কালা মিয়া ও মৃত মাজেদা বেগম দম্পতির ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফ মিয়ার দেহ ও তাঁর চালিত সিএনজি তল্লাশি করা হয়। এ সময় সিএনজির গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি টাচ মোবাইল সেট জব্দ করা হয়।

​এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (এফআইআর নম্বর-১৩, তারিখ- ৪ আগস্ট ২০২৬)। পরে গত ৫ আগস্ট যথাযথ পুলিশ পাহারায় তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Don`t copy text!