ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৮, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হারুনুর রশিদ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

​চাঁদপুরের কচুয়া উপজেলার ৭ নম্বর বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দ্বিতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

​গত মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাহিমা আক্তার, সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, মনিকা সাহা ও আবদুল্লাহ আল হাসিবসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় প্রধান শিক্ষক ফাহিমা আক্তার ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের ঐতিহাসিক তাৎপর্য, পটভূমি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাক্রম শিক্ষার্থীদের সামনে ফুটিয়ে তোলা হয়। পরে অন্যান্য শিক্ষকগণও গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেন।

Don`t copy text!