ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৮, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হারুনুর রশিদ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

​চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন ও দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

​কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে শুক্রবার (৭ আগস্ট) সকালে সাচার বাজার ডাকবাংলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন (এমপি)।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপু আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাশ, উপসহকারী কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান মোল্লা ও দিপু রঞ্জন রায়, এবং কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ মিয়াজী।

​এ সময় আরও উপস্থিত ছিলেন সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মনির হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবুজ ও সহসভাপতি জাহিদুল ইসলাম জিয়া, যুবদল নেতা মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ছাত্রনেতা আতিকুর রহমান জুয়েল, বিএনপি নেতা খোরশেদ আলম মেম্বার ও আব্দুস সালাম এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, “একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। জাতিকে শিক্ষার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার পাশাপাশি ব্যবসায়িক কাজেও মনোযোগ বাড়াতে হবে।”

​তিনি আরও বলেন, “আমাদের শুধু চাকরির পেছনে ঘুরলে চলবে না। একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে নিজেদের উদ্যোগেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে অন্যদের চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলেই আমরা একটি সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারব। আসুন, সকলে মিলে একত্রিত হয়ে কাজ করি এবং নিজেদের বিভিন্ন ব্যবসায়িক কাজে সফল করে তুলি।”

Don`t copy text!