ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বিভিন্ন উপজেলায় রবি মৌসুমে সারের তীব্র সংকট ও বাড়তি দামের কারণে কৃষক দিশেহারা

প্রতিবেদক
Sagar Chandra
নভেম্বর ২৫, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা ১১ টি উপজেলায় এই ভরা রবি মৌসুমের শুরুতেই সারের তীব্র সংকট ও বাড়তি দামের কারণে চরম বেকায়দায় পড়েছেন নওগাঁর কৃষকরা।

অভিযোগ উঠেছে, ডিলারদের কাছে গিয়ে সরকারি নির্ধারিত মূল্যে কাঙ্ক্ষিত সার না মিললেও খুচরা বাজারে সেই সারই বস্তাপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে।

এদিকে, প্রশাসনের অভিযানে বিভিন্ন গোপন আস্তানা থেকে উদ্ধার হচ্ছে অবৈধভাবে মজুত করা হাজার হাজার বস্তা সার। কৃষকদের দাবি, ডিলার ও সংশ্লিষ্ট পিএল ও নেতাদের যোগসাজশে কৃষকের বরাদ্দকৃত সার চলে যাচ্ছে সিন্ডিকেট চক্রের হাতে।

বর্তমানে বরেন্দ্র অঞ্চলের ফসলের মাঠে চলছে সরিষা, আলুসহ বিভিন্ন রবি ফসল চাষাবাদের ভরা প্রস্তুতি। কিন্তু চাষাবাদের এই গুরুত্বপূর্ণ সময়ে জমির জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ তৃনমুল পর্যায়ের কৃষকরা।

জেলায় বিএডিসির ২০৭ জন এবং বিসিআইসির ১২৭ জন ডিলার কৃষকদের মাঝে সার সরবরাহের দায়িত্বে নিয়োজিত থাকলেও মাঠপর্যায়ে তার সুফল মিলছে না। ভুক্তভোগী প্রকৃত কৃষকদের অভিযোগ, ডিলারদের মাধ্যমে কৃষকের সার চলে যাচ্ছে কালোবাজারে, ফলে ডিলার পয়েন্টে গিয়ে সার পাওয়া যাচ্ছে না।

অবৈধ মজুতদার ও কালোবাজারিদের দৌরাত্ম্য ঠেকাতে সম্প্রতি অভিযান জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর জেলার নিয়ামতপুর উপজেলার খরিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রাজিউল ট্রেডার্স, বুলবুল ট্রেডার্স, সিমি এন্টারপ্রাইজ ও আল আমিন ট্রেডার্স নামের চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪ হাজার বস্তা অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়।

উদ্ধারকৃত সারের বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মর্শিদা খাতুন (বেগম) জানান, কালোবাজারিদের গোপন আস্তানা থেকে উদ্ধার করা সারগুলো জব্দ করে পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

এসব সার বিক্রি বাবদ প্রাপ্ত প্রায় ৪৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অসাধু কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Don`t copy text!