ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
Sagar Chandra
নভেম্বর ২৫, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ নভেম্বর বিকেলে উপজেলা প্রশাসন স্কুলের হলরুমে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে গৃহীত একটি কর্মমুখী পদক্ষেপের সমাপ্তি ঘটল।

জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজস্ব খাতের আওতায় পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। মূলত দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে গতিশীলতা আনয়ন এবং বেকারত্বের হার হ্রাসের লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছিল, যা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।

দীর্ঘ ২১ দিনের এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা পোশাক তৈরির বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছেন।প্রশিক্ষণার্থীরা জানিয়েছেন যে, এই দক্ষতা অর্জনের ফলে তারা এখন স্থানীয় পর্যায়ে ছোট পরিসরে পোশাক তৈরির কারখানা বা বুটিক হাউসে কাজ করার সক্ষমতা অর্জন করেছেন। তাদের দাবি, কেবল প্রশিক্ষণ প্রদান নয় বরং প্রশিক্ষণ পরবর্তী সময়ে সহজ শর্তে ঋণ সহায়তা এবং বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে এই উদ্যোগটি আরও বেশি ফলপ্রসূ ও টেকসই হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সনদপত্র বিতরণ করেন। তিনি তার বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রশিক্ষণ কোর্সের সামগ্রিক কার্যক্রম এবং এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে আলোকপাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ বেগম শানু, যুব সংগঠনের সংগঠক ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈমসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রশিক্ষণার্থীগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে এবং এর মান উন্নয়নের ক্ষেত্রে নজরদারি অব্যাহত থাকবে।

Don`t copy text!