ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৫, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

**সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর।**

চাঁদপুরে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ভোররাতে চাঁদপুর সদর মডেল থানা ও কচুয়া থানা পুলিশের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ২৫ নভেম্বর রাত ৩টা ১৫ মিনিটে চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) আবুল কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া গনি হাই স্কুলের পেছনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।

এ সময় দ্রুতগতিতে আসা একটি সিএনজি থামিয়ে আরাফাত হোসেন ওরফে সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে মোবাইল ফোন যাচাই করে বিদেশি পিস্তল হাতে তোলা একটি ছবি পায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, অস্ত্রটি নাহিদ হাসানের কাছে রয়েছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের সহায়তায় কচুয়া থানাধীন করইশ গ্রামে নাহিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, সাক্ষীদের উপস্থিতিতে নিজ শয়নকক্ষের খাটের ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি সচল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. নাহিদ হাসান (২৭), পিতা মো. জাকির হোসেন এবং মো. আরাফাত হোসেন ওরফে সানি (২১), পিতা মো. জাহাঙ্গীর আলম। তারা দুজনই কচুয়া থানার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ গ্রামের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও গুলি নিজেদের কাছে রাখার কথা জানিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদপুর জেলায় অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Don`t copy text!