ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম

প্রতিবেদক
Sagar Chandra
নভেম্বর ২২, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি:

প্রেমের টানে স্ত্রীকে শতাধিক শতাংশ জমি উপহার! ভালোবাসার এমন ব্যতিক্রমী বহিঃপ্রকাশ নিয়ে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় তৈরি হয়েছে আলোচনা। লতা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিমের স্ত্রী সানজিদা আক্তার সুকন্যার নামে ১০৪ দশমিক ৩৩ শতাংশ জমির হেবা দলিল ঘোষণাপত্রের তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত দলিলের তথ্য অনুযায়ী, সানজিদা আক্তার সুকন্যার স্বামী হিসেবে উল্লেখ রয়েছে মো. আইউব আলী ফাহিমের নাম। জমিটি গাজীপুর মহানগরীর মেঘডুবী মৌজায় অবস্থিত। দলিলে সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে ১০৪ দশমিক ৩৩ শতাংশ। ঠিকানা হিসেবে রয়েছে ১৭১০, পূবাইল, গাজীপুর সিটি করপোরেশন।

এ বিষয়ে আইউব আলী ফাহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি আমার স্ত্রীকে ভালোবেসে এই সম্পত্তি দিয়েছি এবং তাকে বিয়ে করেছি। পুরুষ সুন্দর কাউকে চায় না, পুরুষ চায় কেউ তাকে পাগলের মতো ভালোবাসুক।”

তার এই বক্তব্যে ভালোবাসার প্রতি আবেগ ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটেছে। বিপুল পরিমাণ জমি স্ত্রীকে হেবা করার বিষয়টি সামনে আসায় স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ভালোবাসার টানে শতাধিক শতাংশ জমি উপহার—এটি কি কেবল দাম্পত্য জীবনের প্রতি ভালোবাসার নিদর্শন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিশেষ গল্প? আপাতত আইউব আলী ফাহিমের বক্তব্য ও দলিলের তথ্য ঘিরেই চলছে আলোচনা।

Don`t copy text!