
মোঃ হারুনুর রশিদ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
সম্প্রতি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব ল' (এলএলবি) পাস কোর্স ২০২৩-এর ফাইনাল পরীক্ষায় ৩৮৮ নম্বর অর্জন করে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন কচুয়ার সাংবাদিক এবং কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য পৌর কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহ ইমরান খান।
এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে মোঃ শাহ ইমরান খান বলেন, “আমার পরিবারের নিঃস্বার্থ সহযোগিতা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির ফলেই আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমার এই অর্জনে যারা বিভিন্নভাবে সহযোগিতা, অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তার এই সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সবাই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেছেন।