ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

যুবদলকে শক্তিশালী করতে কুড়িগ্রামে মতবিনিময় সভা

প্রতিবেদক
Sagar Chandra
নভেম্বর ২৬, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

  1.  মোঃ হামিদুল ইসলাম

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

যুবদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা যুবদল এ সভার আয়োজন করে। সভায় জেলা যুবদলের নেতাদের পাশাপাশি জেলার অধীন ১২টি ইউনিটের সুপার ফাইভের নেতারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সামসুল আলম রানা।

প্রধান অতিথির বক্তব্যে সামসুল আলম রানা বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আজ অধিকাংশ যুবদলের নেতৃবৃন্দ ছাত্রদল থেকে বেড়ে ওঠা। তাই যুবদলের হাতেই বিএনপি নিরাপদ। যুবদল বিপদে গেলে বিএনপিও তার ঠিকানা হারাবে।

যুবদলের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে সামসুল আলম রানা বলেন, যদি কোনো দায়িত্বশীল নেতার এলাকায় পতিত ফ্যাসিস্টরা মিছিল করে নাশকতা করে, তার দায়িত্ব তাকেই নিতে হবে।’ এ সময় তিনি প্রতিটি পাড়া-মহল্লায় যুবদলের নেতা-কর্মীদের সতর্ক থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় যুবদলের ঘোষিত ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সভা শেষে সামসুল আলম রানা সদ্য প্রয়াত কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের কবর জিয়ারত করেন। পরে জেলা যুবদলের আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Don`t copy text!