ঢাকাশনিবার , ২১ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বন্যায় কমতে শুরু করেছে পানি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২১, ২০২২ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং উজানি ঢলের কারণে সিলেট নগরী পানির নিচে চলে গিয়েছে। অবশেষে কমতে শুরু করেছে সিলেট নগরীর পানি। গত ২৪ ঘণ্টায় নগরীর বেশ কিছু এলাকার পানি কমতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ মে) বিকেলে নগরীর কলাপাড়া, মাছিমপুর, লামাপাড়া, কালীঘাট, লালদিঘিরপার, সোবহানীঘাট, যতরপুর, উপশহর এলাকার পানি কমতে শুরু করেছ বলে জানা যায়।

সিলেট নগরীর কলাপাড়ার বাসিন্দা মান্নান বলেন, গেল রাত থেকেই পানি কমতে শুরু করেছে। এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল। এখনও ঘরে পানি আছে তবে সেটি এক ফিটের চেয়ে কম। সিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা জব্বার বলেন, গত তিন দিন আগে আমার ঘরে পানি ঢুকে ছিল। এতে আমার আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।

এছাড়া বেসরকারী ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে আশাকরি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, ইতোমধ্যে সিলেট নগরীতে বন্যার পানি কমতে শুরু করেছে। বিভিন্ন জায়গার নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুই দিন থেকে তা অনেক খানি নিচে চলে এসেছে। আজকে সুরমার পানি ছিল ১৩.৬৯ সেন্টিমিটার এ, যা গতকাল ছিল ১৫.০০ সেন্টিমিটারের উপরে। তাছাড়া ভা’রতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে।

Don`t copy text!