ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বাজার মনিটরিংয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা- DBO News

প্রতিবেদক
admin
মার্চ ২৯, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ভোজ্য তেলে ভেজাল অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানাবিধ অপরাধে পাইকগাছার কপিলমুনি বাজারের ৩ তেলের মিলে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বেলা ১২ টার দিকে খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব কপিলমুনিতে এ অভিযান পরিচালনা করেন।ভোজ্য তেলে ভেজাল অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানাবিধ অপরাধে স্থানীয় বিনোদ অয়েল মিলকে ৬০ হাজার, উৎসব অয়েল মিলকে ৫০ হাজার ও দত্ত অয়েল মিলকে ১০ হাজার টাকা সর্ব মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে সহযোগিতা করেন পাইকগাছা ও কপিলমুনি ফাঁড়ি পুলিশ।এ সময় সহকারী পরিচালক স্থানীয় সবজি ও মাংসের বাজার মনিটরিং সহ পণ্যের মূল্য তালিকা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে টাঙ্গানোর জন্য হ্যান্ড মাইকে মূল্যবান বক্তব্য প্রদান করেন।এ ছাড়া তিনি পণ্যে ভেজাল,ওজনে কারচুপি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে ভোক্তাদের অধিকার খর্ব না করার নির্দেশ প্রদান করেন।

Don`t copy text!