ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২৫, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

রিপন বিশ্বাস, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার তেরখাদা উপজেলার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আয়োজনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, কলেজ গভর্নিং বডির সদস্য ডা. দীন মোহাম্মদ এবং বিশিষ্ট সমাজসেবক হোসেন ইমাম বাবু।

​কলেজের প্রভাষক মো. শারাফাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক আল মামুন এবং শিক্ষার্থী মিথিলা আক্তার লিমা ও রোকেয়া খানম প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের সাফল্যের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!