ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ, নারী নির্যাতন ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক উঠান বৈঠক

প্রতিবেদক
admin
নভেম্বর ৯, ২০২৬ ৫:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা(খুলনা)প্রতিনিধিঃ যৌতুক, বাল্য বিবাহ নিরোধ, মানব পাচার প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কল্পে জনসচেতনতা মূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার হাড়িখালী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ ৭ নভেম্বর দুপুর ২ টার দিকে হাড়িখালী রাকিবুল ইসলাম উজ্জ্বলের বাড়ির আঙ্গিনায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক (অঃ দাঃ)সুরাইয়া সিদ্দীকা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক ও খুলনার থানা একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা। বৈঠকে রাকিবুল ইসলাম উজ্জ্বল সহ আরও অনেকে বক্তৃতা করেন। বৈঠকে হাড়িখালী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান অতিথি ও উপ- পরিচালক সুরাইয়া সিদ্দীকা বলেন, বাল্যবিবাহ ও যৌতুক মুক্ত আদর্শ সমাজ গঠন করতে হবে। বাল্যবিবাহ ও যৌতুককে না বলতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

Don`t copy text!