ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দাকোপের সেরা কিন্ডারগার্টেন স্কুল চিলড্রেণ পার্ক প্রি-ক্যাডেট স্কুলে হয়ে গেল মা সম্মাননা অনুষ্ঠান

প্রতিবেদক
admin
মে ১১, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বিশ্ব মা দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ দাকোপ উপজেলার সেরা কিন্ডারগার্টেন স্কুল চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলে হয়ে গেলো মা সম্মাননা অনুষ্ঠান।স্কুলের প্রতিটি সন্তান তার স্নেহময়ী মাকে ফুল দিয়ে সম্মাননা ও ভালোবাসা প্রকাশ করে। তখন মায়েরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তাদের সন্তানকে জড়িয়ে ধরে আদোর করতে থাকেন। দৃশ্যটি খুব প্রাণবন্ত হয়ে ওঠে। মা ও তার সন্তানের মধ্যে নিস্বার্থ ভালোবাসার একটি আবেগ ঘন পরিবেশ তৈরি হয়।এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব রেক্সোনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন -কল্পনা সেনরত্নগর্ভা মা হিসেবে দুজন মাকে বিশেষ সম্মাননা দেয়া হয় তারা হলেন পিংকি তরফদার (সপ্তক গাইনের মা )ও পার্বতী গোলদার (সপ্তক গোলদারের মা )
এই দুজন শিক্ষার্থী ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় সমগ্র বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল সহ দাকোপ উপজেলার সুনাম বয়ে নিয়ে আসে।

Don`t copy text!