ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ২৮, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ মো. নয়ন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২৬টি মামলা যা সবগুলো মাদকের এবং আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয় এবং মাদকবিরোধী অভিযানে তাঁর বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নয়ন মিয়াকে ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এর আগে উলিপুর থানা পুলিশ, ডিবি ও অন্যান্য থানার পুলিশের হাতে তিনি একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে ২৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Don`t copy text!