ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে কোস্টগার্ডের ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল: ডিইডব্লিউ-তে কি-লেয়িং অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১৭, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি:

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড-এ বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিতব্য ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি)-এর ‘কি-লেয়িং’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) ডিইডব্লিউ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক।

​মাননীয় প্রধানমন্ত্রীর ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তিতে এসব জাহাজ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানটিতে নৌবাহিনী, কোস্টগার্ড ও ডিইডব্লিউ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

নৌযানসমূহের কারিগরি বৈশিষ্ট্য:

প্রতিটি রিভারাইন পেট্রোল ভেসেলের দৈর্ঘ্য ৩৮.৫ মিটার, প্রস্থ ৭.৯০ মিটার এবং গভীরতা ২.৪৫ মিটার। ২৩২ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন এই নৌযানগুলো ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলতে সক্ষম। জাহাজগুলোতে আধুনিক নেভিগেশন র‍্যাডার, জিপিএস, যোগাযোগ প্রযুক্তি এবং নাইট ভিশনসহ বিভিন্ন উন্নত সরঞ্জাম সংযোজিত থাকবে।

প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতায় প্রভাব:

স্বল্প গভীরতায় চলাচল উপযোগী এই উচ্চগতিসম্পন্ন ভেসেলগুলো যুক্ত হলে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এগুলো দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের দুর্গম ও সংকীর্ণ নৌপথে টহল প্রদান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, সন্ত্রাসবিরোধী অভিযান এবং উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​ডিইডব্লিউ লিমিটেড-এর নিজস্ব দক্ষতায় এই নির্মাণ প্রকল্প দেশের প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জন এবং জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও আধুনিক প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Don`t copy text!