উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আঃ লীগ সংগঠনের ৪ জন নেতা- কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ শুক্রবার ঐ ৪ জনকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেন পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মান্দা থানাধীন গণেশপুর ইউপির শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে আসামী শাওন হাসান এর বাড়িতে অভিযান চালিয়ে তাদের ৪ জনকে আটক করা হয়।
আটককৃত ৪ জন হলেন, শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমান এর ছেলে ও গনেশপুর ইউনিয়ন যুবলীগ এর সহ সভাপতি শাওন হাসান (৩০), গণশ ঋষির ছেলে যুগল ঋষি (২২), চক কালিদাস গ্রামের মৃত মরু ঋষির ছেলে অনিল ঋষি (৫৮) ও নওগাঁ জেলা সদরের পার নওগাঁ ৭ নং ওয়ার্ড যুব লীগের সিনিয়র সহ সভাপতি আসিফ আহমেদ (২৬) ।
৪ জনকে আটক করার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়ীত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

