ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন,লেখাপড়া পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারিরীক গঠনে সহয়ক ভূমিকা পালন করবে। খেলাধুলার মান উন্নয়নের উপজেলা পরিষদ থেকে খেলার সামগ্রী বিতরন করা হবে। লেখাপড়া মান উন্নয়নের নিয়মিত খেলাধুলা চর্চা চালিয়ে যেতে হবে।

২৭ ফেব্রুয়ারী সোমবার হাইমচর উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী গাজীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানের পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ বাশার, জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ রহিম খান প্রমূখ। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Don`t copy text!