ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব উত্তর প্রতিনিধি (মো: আতাউর রহমান সরকার): চাঁদের মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সাধারণ সভা ও সাংগঠনিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপুস চাঁদপুর জেলা শাখার সভাপতি এস এম মোর্শেদ সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী ও সাবেক সভাপতি আজিজ বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আগামী ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে সাংবাদিক ফারুক হোসেন-কে সভাপতি ও ফরহাদ হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক অহিদুল্লাহ, কোষাধ্যক্ষ মোসলেম উদ্দিন এবং সদস্য পদে মোহাম্মদ উল্লাহ দেওয়ান, মোঃ ইলিয়াস ও রমিজ উদ্দিন মাস্টার। সভায় বক্তারা প্রকাশনা শিল্পের উন্নয়ন, বইয়ের বাজারের প্রসার, প্রকাশক ও বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Don`t copy text!