নিজস্ব প্রতিনিধি
আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চাঁদপুরের কলেজ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে (টি,আর) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলেন ডাঃ শেখ মহসীন
জেলা প্রশাসক চাঁদপুর, শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজ এর সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃংখলভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত শিক্ষক প্রতিনিধি শেখ মোঃ মহসীন সকল ভোটারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
৪ ঠা অক্টোবর রবিবার ২০২৬ সকাল ১২ থেকে শুরু করে উক্ত নির্বাচনে সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডাক্তার মোঃ সাহিদুল হক পাটোয়ারী ও সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মোঃ মহসীন প্রতিদ্বন্দিতা করেন।
ডাক্তার সাহিদুল হক পাটোয়ারী হলেন অত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রোটারিয়ান ডাক্তার মোজাম্মেল হক পাটোয়ারীর ছোট ভাই।
কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক চাঁদপুর মহোদয় পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষ্যে প্রাথমিক প্রদক্ষেপ হিসেবে প্রথমেই শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেন।
জেলা প্রশাসক কর্তৃক এ নির্বাচনের দায়িত্ব অর্পণ হয় জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাইমা আফরোজ এর ওপর।
কলেজটি প্রতিষ্ঠায় সুদীর্ঘ ইতিহাস রয়েছে।
কলেজ প্রতিষ্ঠার উষা লগ্ন থেকেই শেখ মহসীন নিঃস্বার্থে অঙ্গা-অঙ্গী ভাবে জড়িত ছিলেন।
দল-মত নির্বিশেষ চাঁদপুরবাসীর ভালোবাসায় শত বাধাঁ বিপত্তি পেড়িয়ে কলেজটি আজ প্রতিষ্ঠিত।

