ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতের দুবাইয়ে পাঁচ ক্যাটাগরিতে ৫২ রেমিট্যান্স অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান-DBO-News

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাঁচ ক্যাটাগরিতে ৫২ জন বাংলাদেশি প্রবাসীকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করেছে দুবাই কনস্যুলেট। এছাড়া, ৩৯ জন সিআইপিকে সংবর্ধিত করা হয়েছে।

বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, সাধারণ কর্মী, ব্যবসায়ী, কনসালটেন্ট, সাংবাদিক ও নারী পেশাজীবী রেমিট্যান্স প্রেরণকারীদের এ সম্মাননা প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশ দুবাই কনস্যুলেটের আয়োজনে প্রথমবারের মতো এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সবার হাতে পুরষ্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক ,কষ্টার্জিত এই রেমিট্যান্সের ধারা অব্যাহত থাকলে দেশকে সম্পূর্ণরুপে দারিদ্র মুক্ত করতে পারব। দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোকে দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও বিনিয়োগে আগ্রহী করতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল দুবাই বিএম জাসাল হেসেন, লেবার কাউন্সেলর ফাতেমা জাহানসহ কমিউনিটি নেতারা।

Don`t copy text!