সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
আমিরাত ঈদুল আযহার ছুটিতে প্রবাসের মরুভূমি হাত্তা নামক এলাকায় আলনেসিয়াম ফার্ম হাউসে বাংলাদেশ এবং পাকিস্তান মালিকানাধীন ইউরোম্যাক্স কন্ট্রাক্টিং কোম্পানি এলএলসির উদ্যোগে কোম্পানিতে অবস্থানরত সকল কর্মকর্তা কর্মচারী প্রবাসী এবং বন্ধুবান্ধবদের নিয়ে এক চমৎকার ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছেন। গত ২৮শে মে ২০২৬ সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোম্পানির স্বত্বাধিকারী বাংলাদেশী নাজিম উদ্দিন এবং পাকিস্তানি স্বত্বাধিকারী মোঃ আওয়েছ এর তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন লোকাল আরবি আহম্মেদ সেজাদ। এতে উপস্থিত ছিলেন মাজিদুল ইসলাম কোরবান আলী সাজু, মোঃ ইয়াসিন, শাহাবাজ, নজরুল ইসলাম, মোঃ নবী, মোঃ তারেক জিয়া, নিজেদ আলী, ইরফানুল ইসলাম ও নিতিন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুতে কেক কাটার মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী উদযাপন করা হয়। বাঙালি ও পাকিস্তানের পাঞ্জাবি বিভিন্ন ধরনের হিন্দি গান পরিবেশন করেন আমিরাতে অবস্থানরত স্থানীয় শিল্পী বৃন্দ। বঙ্গ শিমুলের পরিচালনায় গান পরিবেশন করেন চট্টগ্রামের প্রখ্যাত শিল্পী বৈশাখী, শিপন কর্মকার এবং মিউজিসিয়ান ছিলেন সঞ্জয় সরকার, বাপ্পা, নোবেল এবং শাহাদাত। বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি বিভিন্ন ধরনের শিল্পীদের গাওয়া গানের পরিবেশনায় নেচে গেয়ে উৎযাপন করেন উপস্থিত দর্শকরা। এ কোম্পানিতে দুইটি অফিস রয়েছে প্রথম অফিস দুবাই রাস আল খোর এবং ড্রাগন মাঠ টু তে। ভিসা ট্রান্সফার ও নতুন ভিসা বন্ধ থাকার কারণে কোম্পানিতে অনেক শ্রমিক নিয়োগ দিতে পারছেন না। তাই দুই দেশের সরকারের কূটনৈতিক পর্যায়ে বৈঠকের মাধ্যমে ভিসা ট্রান্সফার এবং খোলা রাখলে রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন উপস্থিত প্রবাসীরা।

