ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে মতলব উত্তরে বৃদ্ধার নাক কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই,,বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আতাউর রহমান সরকার চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে রোকেয়া বেগম (৮৯) নামে এক বৃদ্ধা মহিলার নাক ও কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বি’ত্তরা।

১৭ ফেব্রুয়ারী শুক্রবার দিনগত রাতে ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে করে গুরুতর আহত হন বৃদ্ধা রোকেয়া বেগম। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আল-আমিন ঘটনাস্থলে গিয়ে আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠান।

জানা গেছে, ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের গোপাল সরকার বাড়ির মজিবুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম অন্যান্য দিনের মত রাত্রিযাপন করছিলেন। রাত আনুমানিক ২ টার সময় ছিনতাইকারী ঘরে প্রবেশ করে রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নাক ছিঁড়ে নাকফুল ও কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমের শরীরে আঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় গজরা ইউনিয়ন এর ইউপি সদস্য মাসুদুর রহমান বলেন, রোকেয়া বেগম আমার জেঠী হয়। তিনি বিভিন্ন রোগে ভূগছেন। এমন একজন অসহায় মহিলার সাথে পশুর মত আচরণ করলো দুর্বিত্তরা। আমি খুবই মর্মাহত। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Don`t copy text!