ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকার জেরে রায়পুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের

প্রতিবেদক
majedur
মে ১৭, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের উপজেলায় অর্থ লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৭ মে) সকালে ও দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাছিয়া গ্রামে সরকার বাড়ি এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও হাজিমারা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে গুরুতর আহত সিদ্দিক আলী সরকার (৪৫), ইউসুফ আলী, সাব্বির সরকার, আমেনা বেগম ও নুরজাহানকে রায়পুর ও লক্ষ্মীপুর সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চরকাছিয়া গ্রামের সিদ্দিক আলী সরকার ও রাসেল বেপারীর মধ্যে দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে পাওনা টাকা নিয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করলে সাড়া না পেয়ে রাসেল বেপারী সিদ্দিক আলীকে ফসলি জমিতে গিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

পরে দুপুরে রাসেল বেপারী ও তার সহযোগীরা সিদ্দিক আলীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের নারী সদস্যসহ আরও কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বলে অভিযোগ রয়েছে। এসময় বসতঘরে ভাংচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আহত সিদ্দিক আলী সরকার ও অভিযুক্ত রাসেল বেপারী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

পুলিশের ওসি (তদন্ত) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিদ্দিক আলী সরকার বাদী হয়ে রাসেল বেপারী, নেকমত আলী বেপারীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!