ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমাণ আদালতে শ্রীনগরে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও জরিমানা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

 ভ্রাম্যমাণ আদালতে শ্রীনগরে  অবৈধ ড্রেজার উচ্ছেদ ও জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।১৭ফেব্রুয়ারী)শুক্রবার বেলা ৯টা হতে  বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
উপজেলায় কোলাপাড়া ইউনিয়নের ওয়াসা রোডের সামনে থেকে শুরু করে রাড়িখাল ইউনিয়ন এর হাতারপাড়া,কবুতর খোলা,ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর বানিয়াবাড়ি ড্রেজার লোহার , পাইপের লাইন বিচ্ছিন্ন করা হয় ও ভাগ্যকূল ইউনিয়নে  বিভিন্ন স্পটে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও আর্থিক জরিমানা করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমি ভরাট, জনচলাচলের সরকারি রাস্তা বোরিং করে ডেজারের পাইপ সংযোগ, জলাশয় ভরাট করা হচ্ছে এমন অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বাল্কহেড জব্দ করা হয়।

শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর নেতৃত্বে ও সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে এসব অবৈধ ড্রেজার গুলো উচ্ছেদ এবং ভাগ্যকুলের দক্ষিণ মান্দ্রা নদীরপাড় ভাই ভাই নৌ পরিবহন নামক একটি বাল্কহেডের মালিককে এক লক্ষ টাকা জরিমানা ও একই দিনে মটর সাইকেল চালক দের হেলমেট ও লাইসেন্স ব্যবহার না করায়  ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে  শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বকর সিদ্দিক বলেন, উপজেলার ফসলি জমি, জলাশয় এবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবে।

Don`t copy text!