ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তন্তরে ইউনিয়ন  চেয়ারম্যান পদপ্রার্থী  সাঈদ হোসেন মিন্টুর পক্ষে উঠান বৈঠক

প্রতিবেদক
majedur
জুলাই ২৫, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

তন্তরে ইউনিয়ন  চেয়ারম্যান পদপ্রার্থী  সাঈদ হোসেন মিন্টুর পক্ষে উঠান বৈঠক

​মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তন্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। এরই অংশ হিসেবে ইউনিয়ন এর  ৬ নং ওয়ার্ডের রুসদী গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টু-র সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ​উঠান বৈঠকে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ ও ‘গণজোয়ারের’ সৃষ্টি হয়।

​উঠান বৈঠকে এলাকার বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা বারেক মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাঈদ হোসেন মিন্টুর নির্বাচনী লড়াইয়ে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের  মধ্যে  উপস্থিত ছিলেন:হাজী দিন মোহাম্মাদ শেখ (বিশিষ্ট সমাজসেবক),খোরশেদ আলম (স্থানীয় মুরুব্বি),রশিদ মেম্বার,মালেক শেখ,বিল্লাল মেম্বার প্রমুখ।

শুক্রবার রুসদী গ্রামে সাঈদ হোসেন মিন্টুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

​বক্তারা বলেন, তন্তর ইউনিয়নের প্রতিটি এলাকায় সুশাসন, শান্তি ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে একজন সৎ, সাহসী ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সাঈদ হোসেন মিন্টুর প্রতি এলাকার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা তা প্রমাণ করে।

​উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন:

মানুষের সেবা করার ইচ্ছে নিয়ে আমি প্রার্থীতার ঘোষণা করেছি, ইউনিয়নের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং অবহেলিত এলাকাগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে তন্তর ইউনিয়ন কে  একটি সুশাসিত, মাদক মুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

​বৈঠক শেষে দেশ, জাতি ও তন্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Don`t copy text!