ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে মিথ্যা অপবাদ ও সাইনবোর্ড ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
majedur
জুন ২৬, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজ দিখানে মিথ্যা অপবাদ ও সাইনবোর্ড ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

​মুন্সীগঞ্জ প্রতিনিধি:

​সিরাজদিখান থানার কাকালদি মৌজার ক্রয়কৃত সম্পত্তিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রবাসী ব্যবসায়ী মো. শাহ আলমের বিরুদ্ধে আনীত ‘ভূমিদস্যু ও চাঁদাবাজি’র অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ভুক্তভোগীর ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। ২৫ জুন উপজেলার ইছাপুরা সোল কিচেন রেস্টুরেন্টে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রবাসী শাহ আলমের সম্মানহানি করার উদ্দেশ্যে মানবন্ধনের নাটক সাজিয়ে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, স্পেন প্রবাসী শাহ আলম দুই বছর আগে কাকালদি মৌজার জেএল নং ১১৭, আরএস দাগ নং ১৭৭, ১৭৮ ও ১৭৯ থেকে ১৪ শতাংশ ৩ অজুতাংশ জমির পুকুরের অংশ দলিলমূলে ক্রয় করেন এবং গত বছর ২৪ এপ্রিল এর নামজারি সম্পন্ন করেন। এছাড়া একই পুকুরের আরও ৯টি দাগে ৯৭ শতাংশ ৮২ অজুতাংশ জমি স্থানীয় শেখ মোহাম্মদ রউফ, সোহাগ ও নয়ন শেখের কাছ থেকে বায়না দলিলমূলে গ্রহণ করেন। উক্ত বিক্রেতারা ইয়াসিন খান নামক এক ব্যক্তির কাছ থেকে জমিটি বায়না সূত্রে মালিক হয়েছিলেন।

​ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “আমরা বৈধভাবে টাকা পরিশোধ করে জমি ক্রয় করেছি। কিন্তু গত ২৪ এপ্রিল সকালে ইয়াসিন খান তার ভাড়াটে লোকজনকে নিয়ে আমাদের লাগানো সাইনবোর্ড উপড়ে ফেলে এবং মানববন্ধন করে আমাকে ও প্রবাসী মালিককে ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে অপপ্রচার চালায়।”

​সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ইয়াসিন খান ও জমি বিক্রেতা সোহাগের মধ্যে পূর্বের ব্যবসায়িক লেনদেন ও ৯১ লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই ইয়াসিন খান এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। শাহ আলম দীর্ঘ ৩০ বছর ধরে প্রবাসে সফলভাবে ব্যবসা করছেন এবং তিনি নিয়মিত বাংলাদেশে এসে জনকল্যাণমূলক কাজে অংশ নেন। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

​এ বিষয়ে স্থানীয় সিরাজদিখান থানায় অবহিত করা হয়েছে এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে  এসময় উপস্থিত ছিলেন

মধ্যপাড়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক
রহিম শেখ,, হাজী আব্দুর রউফ,থানা যুবদল নেতা কে এম ইকবাল মাহমুদ, জামাল শেখ, নয়ন শেখ,প্রমুখ।

এর পূর্বে কাকালদি স্থানে  স্থানীয় এলাকাবাসী   ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করে

Don`t copy text!