কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হাসানের নেতৃত্বে ২৯/১২/২২ খ্রিঃ তারিখ রোজ- বৃহস্পতিবার কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে নাওলা আশ্রয়ন প্রকল্পের ৪০ টি পুনর্বাসিত পরিবার, সাচার ইউনিয়নের বুজুরিখোলা আশ্রয়ন প্রকল্পে ২৭ টি পুনর্বাসিত পরিবার, দেবীপুর আশ্রয়ন প্রকপ্লের ০৬ টি পুনর্বাসিত পরিবার, উজানী আশ্রয়ন প্রকল্পের ০৮ টি পুনর্বাসিত পরিবারসহ সর্বমোট ৮১ টি পুনর্বাসিত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পরিবার প্রতি ০১ টি করে কম্বল ও ১০ কেজি করে চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপস্থিতিতে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান জনাব সুলতানা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

