ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবাসহ সায়েদ (৫০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সায়েদের দেহ তল্লাশি করে তিনটি বিশেষ প্যাকেটে সংরক্ষিত মোট ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Don`t copy text!