চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নবীর হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,সহকারী শিক্ষক বোরহান উদ্দিন,আহাদ হোসেন,সুজন চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।
ছবি: কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী।

