ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সহ-সভাপতি পদে পূনরায় প্রার্থী হলেন কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। এদিকে তিনি বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ারদের কাছে ভোট চেয়ে পূনরায় প্রার্থীতা ঘোষনা করেছেন। আগামী ২৯ ডিসেম্বর তারিখ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সহ-সভাপতি পূনরায় নির্বাচিত হতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
এসময় আইডিইবির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব বলেন, আগামী ২৯ তারিখ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আমি একজন সহ-সভাপতি প্রার্থী। দীর্ঘদিন ধরে এ পদে নির্বাচিত হয়ে সকলের উন্নয়নে কাজ করেছি। আশা করছি সকল কর্মকান্ড বিবেচনা করে আমাকে ২৯ ডিসেম্বর সহ-সভাপতি পদে নির্বাচিত করবেন এজন্য সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।

