ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ইসলামী সম্মেলনে প্রস্তুতি

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২০, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ৮ম বার্ষিক ২দিন ব্যাপী ইসলামী সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দহুলিয়া জামি’আ দারুত তাওহীদ মাদ্রাসা মাঠে দুদিন ব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহনের লক্ষে মাহফিলের প্যান্ডেলের এর কাজ চলছে।
কচুয়া তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে প্রথম দিনে বয়ান রাখবেন, শায়খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী,আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী,শায়খ মীর মোয়াজ্জেম হোসেন সাইফী,রফিকুল ইসলাম বিন সাঈদ ও আব্দুল্লাহ বিন এরশাদ প্রমুখ ।

দ্বিতীয় দিনে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখবেন, অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকী সালাফী ও ড. মুযাফফর বিন মুহসিন,শায়খ ড. মুফতি ইমাম হোসেন,শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জঠশ ও বাশার বিন হায়াত আলী প্রমুখ। দুদিন ব্যাপী ইসলামী সম্মেলনকে সার্থক,সফল ও যোগদান করতে ধর্মপ্রান মসুল্লিদের দাওয়াত করেছেন কচুয়া তাওহীদ একাডেমি ও ইসলামিক সেন্টারের সভাপতি মো. জামাল হোসেন।

ছবি: কচুয়ার দহুলিয়া গ্রামে ইসলামী সম্মেলনে ব্যাপক প্রস্তুতি গ্রহন।

Don`t copy text!