ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের অবদান ভুলার মতো নয়-ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অগ্রনী ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হয়েছে।

মুক্তিযোদ্ধাদের অবদান ভুলার মতো নয়। তিনি শনিবার (৩রা ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মাহাবুব- উল-আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: ইব্রাহিম খলিল, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. এ.কে.এম মোতালেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী (সোহাগ), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ।

আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

Don`t copy text!