ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নাজমুল আলম স্বপনের এর মত-বিনিময় সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

আসন্ন কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ-প্রার্থী,
পৌর মেয়র ও যুবলীগের সংগ্রামী সভাপতি নাজমুল আলম (স্বপন), ৫ নং (পঃ) সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের সাথে আজ মতবিনিময় সভা করেছেন।৩রা ডিসেম্বর বিকেলে প্রসন্নকাপ মধ্যপাড়া ৫নং (পঃ) সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন মিয়ার বাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, বিল্লাল হোসেন পাটোয়ারী,ইউনুস পাটোয়ারী,জাকির মিয়াজী,আব্দুল হালিম মোল্লা,ইফতেখার উদ্দিন (বাদশা), আহসান উল্লাহ (বাবুল),কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান (জালাল),ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ ও কাউন্সিলর বৃন্দ।
সভায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল আলম (স্বপন) বলেন,কচুয়ার সকল ইউনিটের নেতা কর্মীদের ইচ্ছার কারনে আগামী ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছি।আমার বাবা আজীবন আওয়ামী লীগের রাজনীতি করেছেন।দলের দুর্দিনে আওয়ামী লীগ কে ঐক্যবদ্ধ রেখেছেন।বাবার আদর্শ কে বুকে ধারণ করে আমি ও আমার পরিবার রাজনীতি করছি।সকল নেতা কর্মীদের সুখে,দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতে ও থাকবো। দলীয় নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ,আপানারা আমাকে মুল্যায়িত করবেন। আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল কে সু-সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে অগ্রনী ভূমিকা পালন করবো।

Don`t copy text!